মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬

ভাইবা

!!ভাইবা!!
 প্রতি বছরই হয় .. :) আমি ভার্সিটি পুড়য়াদের কথা বলছি .... কেউ ভালো করে ,কেউ কেঁদে ফেরে ।
তবে যাইহোক কিছু বিষয় সবসময় অধিকাংশ স্টুডেন্টদের জন্য একই থাকে...
যথারীতি স্টুডেন্ট আগে থেকে নির্দিষ্ট করা সেই ভয়ানক রুমে প্রবেশ করে :) স্যারকে যথাবিহীত সম্মান প্রদর্শন ...; বস .. ধন্যবাদ স্যার । আচ্ছা তুমি তো ভালো স্টুডেন্ট !!!!! :( স্টুডেন্ট মনে মনে বলে এই একই অজুহাত কত বার শুনবো ! হার্টবিট বেড়েই চলছে ,টিকটিক.... টিকটিক,এই বুঝি কেউ শুনে ফেলবে .... না নারভাস হলে চলবে না... তবুও ঘামছে ছেলেটা আজ বুঝি আর রক্ষে নেই .. যাক প্রথম প্রশ্নটা সামনে থেকে কিংবা বামপাশ থেকে আসে ; নিজেকে সামলে নিয়ে প্রথম প্রশ্নটা পার করে :) কোন দিক থেকে যে পরের ৩-৪ টা প্রশ্ন আসে বুঝতে পারে না... প্রশ্নগুলো তার চেনা , উত্তরটাও . কিন্তু কোথায় যেন সমস্যা ! লক্ষটা বেশ পরিষ্কার কিন্তু তীরটা ঠিক তার কাছ দিয়ে চলে যায়... স্যারদের মুখে সন্তুষ্টির অভাব !!! মাথার চুল ছিড়তে ইচ্ছে করছে... কি করে বলবো এ...উত্তর গুলো আমার জানা :( তবুও সহজ এই প্রশ্নগুলোর উত্তর গুলো কেন জানি গলায় এসে আটকে যাচ্ছে. .. মাথা নিচু করে নিজেকে দোষারোপ করে... যেন অথৈ সাগরের মাঝখানে পড়ে আছে । হঠাৎ কোন স্যার (ছেলেটার মনে আশা জাগানোর জন্য ) জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? !! আমার নাম? এত সহজ! না নিশ্চয় কোন ঝামেলা আছে ! সব কঠিন ভাবতে ভাবতে নিজের নামটাও কঠিন করে ফেলে ছেলেটা :( পুরো নামটা একবারে বলতে পারে না ... কিছুটা নীরবতার পর উত্তেজিত কন্ঠে, তোমার মত ভালো ছেলের থেকে(সেই তকমা !) এটা আশা করিনি... যাও .... Next....

শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬

কবিতা-শিক্ষার বর্তমান

অনেক সময় হয়েছে পার ,
অনেক দিয়েছি পাড়ি।
বর্তমানের যাঁতাকলে এসে ,ভিড়ল শিক্ষার গাড়ি ।।

টাকার অঙ্কে শিক্ষা মাপে ,
শিক্ষা পাপীর দল ।
পেশার জন্য শিক্ষা বাঁচে ,
মনুষ্যত্ব অচল ।।

ছ্ত্রছেড়ে অস্ত্র হাতে,
আজকে ছাত্র সেনা ।
কলমের চেয়ে বুলেটে খুশি ,
অপরাধের কাছে কেনা ।।

আশিষ নয় টাকার বিষে,
পকেট ভরা থাকে ।
শিক্ষা গুরুর শিক্ষা গুলো,
ক’জন মনে রাখে?


নীতি বাক্য মার খেয়ে যায় ,
সুজন কাঁদে পথে ।
কেউ চায়না মলম লাগাতে,
শিক্ষার এই ক্ষতে ।।

তবুজানি ,শিক্ষা জাতির মেরুদন্ড ,
শিক্ষক কারিগর ।
শিক্ষার আলোয় গুচবে সব ,
অন্ধকার প্রহর ।।

তাই সুশিক্ষার ইচর্চা হোক ,
আজকে সবার চাওয়া ।
শিক্ষার আলোয় শুরু হোক যেন ,
জীবনেরগানগাওয়া ।।

How To Write For Your Project

How to write Projeect Propojal
 .For example : Hospital Management System
How to Describe on Project
For example : Hospital Management System

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬

বাংলার কবিতা - কাউকে আজও হয়নি বলা

বাংলার কবিতা - কাউকে আজও হয়নি বলা
কাউকে আজও হয়নি বলা
চোখে রেখে চোখ ,
দু:খগুলো আমায় দিও
তুমি আমার সুখ ।

কাউকে আজও হয়নি বলা
আমার মনের কথা ,
তুমি আমার স্বপ্নকন্যা
আমার গল্পগাঁথা ।

হয়নি আজও কাউকে বলা
তোমায় ভালোবাসি ,
আমার মনে দোলা জাগায়
তোমার মিষ্টি হাসি ।

হয়নি আজও কাউকে বলা
একটু পাশে রেখে ,
বাকি জীবনটা কাটিয়ে দিবো
তোমায় দেখে দেখে ।

কাউকে আজও হয়নি বলা
তুমি আমার কবিতা ,
হৃদয়ে তাই রেখেছে এঁকে
তোমার ছবিটা ।