শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬

কবিতা-শিক্ষার বর্তমান

অনেক সময় হয়েছে পার ,
অনেক দিয়েছি পাড়ি।
বর্তমানের যাঁতাকলে এসে ,ভিড়ল শিক্ষার গাড়ি ।।

টাকার অঙ্কে শিক্ষা মাপে ,
শিক্ষা পাপীর দল ।
পেশার জন্য শিক্ষা বাঁচে ,
মনুষ্যত্ব অচল ।।

ছ্ত্রছেড়ে অস্ত্র হাতে,
আজকে ছাত্র সেনা ।
কলমের চেয়ে বুলেটে খুশি ,
অপরাধের কাছে কেনা ।।

আশিষ নয় টাকার বিষে,
পকেট ভরা থাকে ।
শিক্ষা গুরুর শিক্ষা গুলো,
ক’জন মনে রাখে?


নীতি বাক্য মার খেয়ে যায় ,
সুজন কাঁদে পথে ।
কেউ চায়না মলম লাগাতে,
শিক্ষার এই ক্ষতে ।।

তবুজানি ,শিক্ষা জাতির মেরুদন্ড ,
শিক্ষক কারিগর ।
শিক্ষার আলোয় গুচবে সব ,
অন্ধকার প্রহর ।।

তাই সুশিক্ষার ইচর্চা হোক ,
আজকে সবার চাওয়া ।
শিক্ষার আলোয় শুরু হোক যেন ,
জীবনেরগানগাওয়া ।।

1 টি মন্তব্য: